সর্বশেষ
আপনারা দেখছেন Insight Narayanganj-এর Beta Version

প্রতিবন্ধিদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : খোকন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারক খোকন বলেছেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং সঠিক প্রশিক্ষণ, সুযোগ ও সহযোগিতা পেলে তারাও মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের সম্পদে পরিণত হতে পারে; তারা স্বাবলম্বী হয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম এবং তাদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এই বার্তাটিই বিভিন্ন সেমিনার, সরকারি-বেসরকারি উদ্যোগ এবং গণমাধ্যমের আলোচনায় উঠে এসেছে। তাদের প্রতি অবহেলা না করে, তাদের পাশে দাঁড়ালে তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।’


প্রতিবন্ধীকতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৭তম আন্তর্জাতিক জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে প্রতিবন্ধীদের মাঝে এই হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়।


অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলার প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি এ্যাড. জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুড়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা প্রগতি এসোসিয়েশনের সভাপতি জিজান মোল্লা, উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের ক্রিয়া সম্পাদক সজিব, সাহিদ আবদে নিলয়সহ আরো অনেকে।

শেয়ার করুন