সর্বশেষ
আপনারা দেখছেন Insight Narayanganj-এর Beta Version

বিএনপি নেতা সিরাজুল ইসলামের মৃত্যুতে সাবেক এমপি গিয়াস উদ্দিনের শোক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড (সিদ্ধিরগঞ্জ) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মারা গিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকার সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন