সর্বশেষ
আপনারা দেখছেন Insight Narayanganj-এর Beta Version

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১১ রাউন্ড গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক নাঈম উল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে ১১ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, পরিত্যক্ত মনোয়ারা জুট মিল এলাকায় সন্দেহজনক একটি ব্যাগ দেখে তল্লাশি চালানো হয়। পরে ব্যাগের ভেতর থেকে ওই গুলিগুলো পাওয়া যায়, যা পূর্বে থানা থেকে লুট হয়েছিল।

উদ্ধারকৃত গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন