সর্বশেষ
আপনারা দেখছেন Insight Narayanganj-এর Beta Version

এনসিপির জেলা কমিটি অনুমোদন, আহ্বায়ক যুবাইর ও সদস্য সচিব তামজিদ

 জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা কমিটির নতুন তালিকা অনুমোদন করেছে। ৬২ সদস্যের এ কমিটিতে যুবাইর আহমেদ সরদারকে আহ্বায়ক এবং জোবায়ের হোসেন তামজিদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার দলের সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যৌথভাবে এই কমিটির অনুমোদন দেন।

এর আগে, নতুন কমিটি গঠনের পূর্ব পর্যন্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও দলের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জেলা কমিটির সমন্বয়ের দায়িত্ব পালন করছিলেন।

নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোস্তাফা খন্দকার ও রফিকুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লুবনা রহমান, ওমর ঢালী, মো. কামাল হাজী, মো. নাইম উদ্দিন সানি, মোফাস্সেল তাহেরি রফি, নূরজামাল হাসান, জুনায়েদ আহমেদ প্রিতম, আবদুর রহমান গাফফারি ও মো. আল আমিন মিয়া।

এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. তানজিমুল ইসলাম (তানজিম) ও মো. ইউসুফ হোসাইন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আবিদা সুলতানা, আলিফ দেওয়ান, নাজমুস সাদাত রুমি, রনি খন্দকার, মো. সবুজ, আবুল কালাম, মো. জুলফিকার হায়দার বিপ্লব, মেহেদী হাসান অন্তর, রাকিবুল হাসান রাহাত, মাহবুব প্রধান, মো. ইয়ানুর ও ইউসুফ মোল্লা সুজন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে নিরব রায়হান, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাকিব এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আজিজুল হাকিম রাতুলসহ আরও অনেকে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটির বিভিন্ন পদে আরও বহু সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন আঞ্জুমান খান, হাবিবুর রহমান তনু, মো. নাজমুল হুদা, মো. শহিদুল্লাহ রাজ, সাদ্দাম হোসেন নিরব, ইমরান খান শুভ, মো. তাওহীদুল ইসলাম তাওহীদ, মো. জোবায়ের ইসলামসহ আরও অনেকে।

নতুন এই কমিটির মাধ্যমে জেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন