জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ৬২ সদস্যের নতুন কমিটিতে সদস্য হয়েছেন ফতুল্লার মামুদপুরের মো. আলাউদ্দিন দিপু।
সোমবার ১৬ মার্চ দলেটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যৌথভাবে এই কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে যুবাইর আহমেদ সরদারকে আহ্বায়ক এবং জোবায়ের হোসেন তামজিদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, নতুন কমিটি গঠনের পূর্ব পর্যন্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও দলের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জেলা কমিটির সমন্বয়ের দায়িত্ব পালন করছিলেন।
নতুন এই কমিটির মাধ্যমে জেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।





