সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, নারায়ণগঞ্জের বক্তাবলীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন।
Insight Narayanganj-এর ফ্যাক্ট চেক টিম যাচাই করে দেখেছে, ধর্ষণের অভিযোগ ও গণপিটুনির ঘটনা সত্য হলেও “গণপিটুনিতে মৃত্যু”র দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে ৬ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর অভিযুক্ত জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)-কে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। অপর অভিযুক্ত মনির হোসেনের ছেলে হিরো (২২) ঢাকার একটি অজ্ঞাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গণপিটুনিতে কারো মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।
ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর দাবিটি অসত্য।





